বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওপেনএআইয়ের নতুন সংস্করণ চ্যাটজিপিটি-৫ নিয়ে অনলাইনে নানা অভিযোগ উঠেছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আগের সংস্করণের তুলনায় এটি আলাপচারিতায় কম প্রাণবন্ত, ছোট ছোট উত্তরে কাজ সেরে ফেলে এবং কখনো কখনো সাধারণ প্রশ্নের উত্তর দিতেও হিমশিম খায়। কেউ কেউ বলছেন, জিপিটি-৪-এর চেয়ে এটি অনেক বেশি সংগঠিত হলেও কথোপকথনে পিছিয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ৩টি মোড—‘অটো’, ‘ফাস্ট’ ও ‘থিঙ্কিং’। ব্যবহারকারী চাইলে যে কোনোটি বেছে নিতে পারবেন। আলাদা করে নির্বাচন না করলে ডিফল্ট হিসেবে থাকবে ‘অটো’ মোড।

অল্টম্যানের মতে, নতুন এই সেটিং ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ, গতি ও গভীরতার দিক থেকে ভিন্ন অভিজ্ঞতা দেবে। তবে ‘থিঙ্কিং’ মোডে সপ্তাহে সর্বোচ্চ ৩ হাজার বার্তা পাঠানো যাবে। সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ‘থিঙ্কিং মিনি’ মোডে চলে যাবে চ্যাটবট।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি। শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোড়ন তোলা এই চ্যাটবট এবার নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। তবে অল্টম্যানের সতর্কতা ও পরিবর্তনের ঘোষণা নিয়ে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X