কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:৫৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

কার কাছে মার খেলেন জাকারবার্গ?

মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটার প্রধান মার্ক জাকারবার্গ মার খেয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করে এমনই ইঙ্গিত করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ঘুষি খেয়েছি। এখন আমার অ্যাভাটার আপডেট করতে হতে পারে।’

এ ঘটনার ভক্তদের ঘাবড়ানোর কিছু নেই। কারণ, মার্শাল আর্ট জিউ-জিৎসু প্রশিক্ষণের সময় ঘুষি খেয়েছেন ৩৯ বছর বয়সী এই ধনকুবের।

ইনস্টাগ্রামে জাকারবার্গের পোস্ট করার পর থেকে ৪ লাখের বেশি লাইক এবং অসংখ্য মন্তব্য পড়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার সাথে এটা কে করল!’ আরেকজন লিখেছেন, ‘অন্য লোকটির চেহারার অবস্থা কেমন মার্ক?’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রশিক্ষণের সময় আপনার হাত ওপরে রাখবেন।’

উল্লেখ্য, কোচ ডেভ ক্যামারিলো মার্ক জাকারবার্গের প্রশিক্ষক। ক্যামারিলো মার্শাল আর্টের জুডো ও জিউ-জিৎসুর জন্য প্রখ্যাত।

গত বছর মার্ক জাকারবার্গ এক সাক্ষাৎকারে বলছিলেন, তিনি প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা শারীরিক কসরত করার চেষ্টা করেন। করোনা মহামারি চলাকালীন মার্শাল আর্ট ফর্মের প্রশিক্ষণ শুরু করেন। খেলাধুলা তাকে শক্তি জোগায় বলেও জানান জাকারবার্গ।

মেটাপ্রধান আরও বলেন,‘সকালে ঘুম থেকে উঠে এক বা দুই ঘণ্টা ব্যায়াম, বন্ধুদের সাথে কুস্তি লড়া কিংবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পর মনে হয়, এখন আমি আমার কাজকর্মের সব ধরনের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X