শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

অ্যাড ব্লকার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউটিউব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আজকাল একটি ভিডিও দেখতে গেলে বিজ্ঞাপন দেখতে হয় অনেকটা জোরপূর্বক। এ জন্য বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখতে অনেকেই ইউটিউবের সাবস্ক্রিপশন প্ল্যান না কিনে অ্যাড–ব্লকার ব্যবহার করেন। এসব অ্যাড–ব্লকার বন্ধে পদক্ষেপ নিচ্ছে ইউটিউব।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনযুক্ত ভিডিও ইউটিউবে ফ্রি দেখা যায়। তবে বিজ্ঞাপন ছাড়া প্ল্যাটফর্মের ভিডিও দেখতে ইউটিউবের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। কিন্তু অনেকেই এই খরচ করতে চান না। এর পরিবর্তে অ্যাড–ব্লকার ব্যবহার করেন।

এই অ্যাড ব্লকিং এক্সটেশনগুলো বন্ধ করার ব্যবস্থা নিয়েছে ইউটিউব। তারা গ্রাহকদের বিজ্ঞাপনযুক্ত ফ্রি ইউটিউব দেখার বা ইউটিউবের সাবস্ক্রিপশন দেখার পরামর্শ দিচ্ছে। ইউটিউবের কমিউনিকেশন ম্যানেজার ক্রিস্টোফার লটন বলেন, এই পদক্ষেপ একটি ‘বৈশ্বিক প্রচেষ্টা’।

এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবে ভিডিও বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে স্ক্রিনে নোটিফিকেশন দেখা যাবে। এই নোটিশে বলা হবে, অ্যাড–ব্লকার ইউটিউবের সেবা পাওয়ার শর্তকে বিঘ্নিত করে। যতক্ষণ না পর্যন্ত ডিভাইস থেকে অ্যাড–ব্লকার বন্ধ করা হচ্ছে, ততক্ষণ প্ল্যাটফর্মটিতে ভিডিও দেখানো বন্ধ থাকবে।

অ্যাড–ব্লকার ব্যবহারকারীদের জন্য ইউটিউব গত জুনে ‘থ্রি স্ট্যাইক’ নীতি পরীক্ষামূলকভাবে চালু করে। বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম সাবস্ক্রিপশনে অনুপ্রাণিত করার জন্য এটি একটি ‘ছোট পরীক্ষা’ বলে ইউটিউব দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X