কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

আইটি প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বেসিস-বিসিসি-জাইকার যৌথ প্রকল্প

আইটি প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বেসিস-বিসিসি-জাইকার যৌথ প্রকল্প

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি) প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

এ জন্য যৌথভাবে ‘জাইকা-বিসিসি-বেসিস : কারিগরি সহযোগিতা প্রকল্প (টিসিপি)’ শীর্ষক এক উদ্যোগ নিয়েছে সংস্থাগুলো। ৮৪ মাস মেয়াদি এই প্রকল্পে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি টেকসই কাঠামো তৈরি করবে। পাশাপাশি শিল্প বিশেষজ্ঞ, সরকার এবং একাডেমিয়াদের সহযোগিতায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে প্রকৌশলী উন্নয়নে এবং প্রকৌশল দক্ষতা বাড়াতে বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে এটি প্রাইভেট কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স তৈরি এবং বাস্তবায়ন করবে।

রোববার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রকল্পে জাপানি শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচির অধীনে নিম্নলিখিত ৯টি কোর্সের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এগুলো হলো : আর্কিটেকচার, ফর্মাল স্পেসিফিকেশন, ক্লাউড, টেস্টিং এবং ভেরিফিকেশন, এজাইল, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, ডেটা সায়েন্স এবং ডেটা-ড্রাইভেন সোসাইটি এবং রেগুলেশন।

এ প্রসঙ্গে বেসিসে আয়োজিত এক সভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বেসিস এই প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হবে এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করবে। বেসিস এই ধরনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তথ্যপ্রযুক্তি শিল্পের চাহিদা এবং দক্ষ মানবসম্পদের মধ্যে যে ব্যবধান আছে তা পূরণ করে, আমরা বাংলাদেশে প্রযুক্তিগত অগ্রগতির জন্য একটি টেকসই এবং সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে সবসময়ই কাজ করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X