জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ। ছবি : কালবেলা
জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ। ছবি : কালবেলা

জুলাই শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের জবি শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন শাখার পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন ড. মনিরা জাহান, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ড. সৈয়দা ইশরাত নাজিয়া, ড. মো. আব্দুল কাদের, ড. মো. আব্দুল মালেক, ড. নাজমুন নাহার ও অনুরাধা পাল। এছাড়া সংগঠনের সভাপতি মো. রাশেদুজ্জামান লিমন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, অর্থ সম্পাদক শিমুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ২৫টি নিম ও সুপারি গাছ রোপণ করা হয়। পাশাপাশি জুলফা মোহাম্মদ ভবন ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে ক্যাম্পাস ক্লিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পোগোজ স্কুলের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করে।

সভাপতি রাশেদুজ্জামান লিমন বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত করা জরুরি।

সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, পরিবেশ রক্ষায় শিশুদের সচেতন করা গেলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।

ক্যাম্পেইনের সার্বিক দায়িত্বে ছিলেন অর্থ সম্পাদক শিমুল মোড়ল ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফ। কর্মসূচিতে গ্রিন ভয়েসের সদস্য ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১০

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১১

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১২

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৫

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৮

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০
X