কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বাজারে টেসলার ‘সাইবার ট্রাক’, দাম শুনলে চমকে যাবেন

আমেরিকান জায়ান্ট কোম্পানি টেসলার সাইবার ট্রাক। ছবি : সংগৃহীত
আমেরিকান জায়ান্ট কোম্পানি টেসলার সাইবার ট্রাক। ছবি : সংগৃহীত

অবশেষে বাজারে এসেছে বহুল আলোচিত টেসলার সাইবার ট্রাক। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাক প্রকাশ্যে আনা হয়। জানা গেছে দামও।

গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) টেসলার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছে টেসলার আলোচিত ইলেকট্রিক গাড়ি সাইবার ট্রাক। পাশপাশি সবার সামনে এসেছে অত্যাধুনিক এই গাড়ির দামও। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক শুক্রবার এই গাড়ি উন্মোচন করেন।

অদ্ভুত ডিজাইনের কারণে বহুল আলোচিত সাইবার ট্রাক নামের টেসলার এই পিকআপ ট্রাকটি দেখতে অনেকটা সাইন্স ফিকশন চলচ্চিত্রে থাকা গাড়ির মতো। ২০১৯ সালের নভেম্বরে প্রথমবারের মতো সাইবার ট্রাককে জনসম্মুখে আনে টেসলা। সে সময় লস এঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে সাইবার ট্রাকের সাম্ভাব্য দামসহ নানা দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরেন ইলন মাস্ক।

তবে শুক্রবার গাড়ি উন্মোচনের দিন জানা যায়, সাম্ভাব্য দামের তুলনায় গাড়িটির দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ। পিকআপ ট্রাকটির দাম শুরু হবে ৬০ হাজার ৯৯০ মার্কিন ডলার থেকে।

এদিন মাস্ক নিজেই সাইবার ট্রাকের একটি মডেল চালিয়েছেন এবং আগে অর্ডার করা ১০টি ট্রাক হস্তান্তর করেন।

ইলন মাস্ক জানান, তিনটি মডেলে পাওয়া যাবে এই সাইবার ট্রাকটি। যা পাওয়া যাবে ৬০ হাজার ৯৯০ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা) থেকে ৯৯ হাজার ৯৯০ (১ কোটি ১০ লাখের বেশি) মার্কিন ডলারের মধ্যে।

তবে গাড়িটির দাম ও ফিচার প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মত অনেকের। বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন বডি ম্যাটেরিয়ালসহ উৎপাদন খরচের কারণে সাইবার ট্রাকের দাম বেড়েছে। গাড়িটি মূলত নির্বাচিত ধনী ক্রেতাদের আকর্ষণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X