কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:২০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট আইল্যান্ড প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়ার আগ্রহ

মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা
মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের তথ‌্যপ্রযুক্তি বিকাশে ‘স্মার্ট আইল‌্যান্ড’ প্রতিষ্ঠায় বিনিয়োগের আগ্রহ ব‌্যক্ত করেছে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার গীগা আইল‌্যান্ডের আদলে দুর্গম দ্বীপে স্মার্ট আইল‌্যান্ডে বিনিয়োগের আগ্রহ জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ এবং তথ‌্যযোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ‌্যকার বিদ‌্যমান চমৎকার সম্পর্ক উল্লেখ করে বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া। বিগত দিনগুলোতে বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক অনেক এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। জ্ঞান বিনিময়, উদ্ভাবন, স্মার্ট ডাকঘর প্রতিষ্ঠা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং তথ‌্যযোগাযোগ প্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করার আরও সুযোগ রয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X