কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পলকের সঙ্গে মেটার প্রতিনিধি দলের বৈঠক

মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সৌজন্য
মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সৌজন্য

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআইবিষয়ক বিশেষজ্ঞ আরিয়ান জিমেনেজ এবং কনটেন্ট বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ।

বুধবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর দপ্তরে উভয়পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নতুন চাকরির সুযোগ তৈরিসহ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিটি বিভাগ।

এছাড়া বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপন এবং ভবিষ্যতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফেসবুকের কাছে নিয়মিত তথ্য চায়। কিন্তু ২০১৬ সালে প্রথম তথ্য দেয় ফেসবুক। দেশের জনগণের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে যেন কোনো তথ্য ফেসবুকের কাছে চাওয়া মাত্রই পাই, সেজন্য বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপনের জন্য পূর্বের ন্যায় এবারেও বলা হয়েছে।

পলক আরও বলেন, ফেসবুক হলো মানুষকে সংযুক্ত করার একটি মাধ্যম। এর ইতিবাচক দিক নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও করতে চাই। সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের নীতিমালার আদলে আইন করতে চাই।

বৈঠককালে আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের পলিসি অ্যাডভাইজর এবং কম্পোনেন্ট লিডার (ডিজিটাল গভর্নমেন্ট এবং ডিজিটাল ইকোনমি) আব্দুল বারী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X