কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো বিপিও সামিট-২০২৩

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিপিও সামিটের সমাপনী পর্বে অতিথিরা। ছবি : কালবেলা
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিপিও সামিটের সমাপনী পর্বে অতিথিরা। ছবি : কালবেলা

দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বিপিও সামিট -২০২৩’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) উদ্যোগে ‘সোর্সিং বিয়ন্ড বর্ডারস’ প্রতিপাদ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত বিপিও সামিটের সমাপনী পর্ব আয়োজিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, বিপিও খাত বড় হলেও এটা সত্যি যে, এই খাতের উপযোগী দক্ষ কর্মী খুব বেশি এখনো আমাদের নেই। আমাদের অনেক ছেলেমেয়েরা ইংরেজি তো ভালো, শুদ্ধ উচ্চারণে বাংলাও বলতে পারে না। আরও যদি সিলেট বা চট্টগ্রামের কেউ কথা বলে, আমরা অনেকেই বুঝব না। তবে তাই বলে হতাশ হওয়া যাবে না। ছোট শিশুদের যেমন হাত ধরে হাঁটা শিখাতে হয়, তেমনি এদের সহযোগিতা করা হলে তারাও ভালো করবে। আমাদের সবথেকে গুরুত্ব দেওয়া উচিত মানবসম্পদে। আবার বিপিও খাতে যে প্রযুক্তিতে খুব দক্ষ লোকের প্রয়োজন হয় সেটাও না। তাই যেটুকু দক্ষতা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে দরকার, সেটা যদি বিপিও খাত এই দেশের তরুণদের দেয় তাহলে ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

জব্বার আরও বলেন, আমরা এখন রপ্তানি খাতে গার্মেন্টসের কথা বলি। অচিরেই গার্মেন্টসের বিকল্প হবে দেশের তথ্যপ্রযুক্তি খাত। প্রাইভেট অংশীদারদের সাথে নিয়েই কিন্তু এটা হচ্ছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে নির্ধারিত সময়ের আগেই আগেই এই খাত থেকে ৭০০ মিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানে বিপিও খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, আজ ৩৩৩, ৯৯৯ অনেক মানুষের আস্থায় পরিণত হয়েছে। এসব কল সেন্টার কিন্তু আমাদের বিপিও খাত থেকেই পরিচালিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় অন্যদের মাঝে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ এবং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, দুই দিনব্যাপী বিপিও সম্মেলনে ৯টি সেমিনার আয়োজিত হয় যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। এ ছাড়াও জব ফেয়ার, নেটওয়ার্কিং সেশনের মতো আয়োজন রাখা হয় সম্মেলনে। আয়োজনের বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে ৪৫ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেয় বলে বাক্কোর পক্ষ থেকে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১০

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১১

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১২

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৭

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৮

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৯

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

২০
X