কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়, বিপর্যয়ের আশঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়। যার ফলে মোবাইল নেটওয়ার্ক ও রেডিও বেতারের সিগনালে বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে। এর ফলে করোনায় ভয়ংকর ঝড় উঠেছে। এ ঝড় তেড়ে আসছে পৃথিবীর দিকে। যার ফলে একাধিক জিওম্যাগনেটিক স্টর্ম পৃথিবীকে আঘাত করতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। আজ ১৬ ডিসেম্বর ও আগামীকাল ১৭ ডিসেম্বর এ ঝড় আঘাত হানতে পারে। এমনকি ১৮ অক্টোবর পর্যন্ত থাকতে পারে এর প্রভাব।

বিজ্ঞানীরা জানিয়েছে, সূর্য থেকে আসা বিক্ষিপ্ত সৌরঝড়ের কারণে কেঁপে উঠতে পারে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। এর ফলে দুই মেরুর জ্যোতি ঘনঘন উজ্জ্বল হয়ে উঠবে। এ ছাড়া করোনাল মাস ইজেকশানও (সিএমই) পৃথিবীতে আছড়ে পড়তে পারে।

ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সূর্যে একটি ছিদ্র পেয়েছেন বিজ্ঞানীরা। এ ফাটল থেকেই পৃথিবীর দিকে প্রবল বেগে সৌরবায়ু ধেয়ে আসবে। যার ফলে প্রভাবিত হতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের AR3514 থেকে এসব সৌরকণা ধেয়ে আসছে। এ কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আছড়ে পড়তে পারে। এর ফলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে এগুলোর সংঘর্ষ হবে।

গবেষকরা জানিয়েছেন, এবার যে সৌরঝড় এগিয়ে আসছে তার ফলে বিপর্যয় দেখা দিতে পারে। এটি রেডিও সিগন্যাল ও টেলিফোনের তরঙ্গকে বাধাগ্রস্ত করতে পারে। সৌরঝড় শক্তিশালী হলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে এর প্রভাব পড়বে। এর ফলে রেডিও যোগাযোগ ও জিপিএসসহ তরঙ্গ ব্যবস্থাপনা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X