কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর কাছাকাছি নতুন ‘বাসযোগ্য’ গ্রহ আবিষ্কার

মহাকাশে আবিষ্কার করা নতুন গ্রহ। নাসার ছবি
মহাকাশে আবিষ্কার করা নতুন গ্রহ। নাসার ছবি

পৃথিবীর কাছাকাছি নতুন বাসযোগ্য গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। নতুন করে আবিষ্কার করা গ্রহটি পৃথিবীর চেয়ে ছোট তবে শুক্রের চেয়ে বড়। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আবিষ্কার করা গ্রহটি তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য। এটি ৪০ আলোকবর্ষ দূরে একটি তারাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে।

নতুন করে আবিষ্কার করা গ্রহটির নাম গ্লিস ১২বি। বিজ্ঞানীদের দুটি দল একসঙ্গে এটি আবিষ্কার করেছে। গত বৃহস্পতিবার (২৩ মে) দ্য অ্যাস্ট্রোফিলিক্যাল জার্নাল লেটারস এবং র‌য়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞানীরা জানান, নতুন আবিষ্কার করা গ্রহটি মীন রাশিতে অবস্থিত। এটি একটি শীতল লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এটি সূর্যের আকারের প্রায় ২৭ শতাংশ এবং তাপমাত্রার ৬০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, নক্ষত্রটি সূর্যের চেয়ে আকারে অনেক ছোট হাওয়ায় গ্লিস ১২বি তাত্ত্বিকভাবে বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। গ্রহটি প্রতি ১২ দশমিক ৮ দিনে তার কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করেছে। নতুন গ্রহে বায়ুমণ্ডল নেই ধরে বিজ্ঞানীরা এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪২ ডিগ্রি পরিমাপ করেছেন।

গবেষণা দলের সহনেতা ও টোকিও অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের প্রকল্প সহকারী অধ্যাপক মাসায়ুকি কুজুহারা বলেন, আমরা এখন পর্যন্ত সবচেয়ে কাছের নাতিশীতোষ্ণ এবং পৃথিবীর আকারের গ্রহ খুঁজে পেয়েছি।

বিজ্ঞানীদের আরেক দলের সহনেতা ল্যারিসা প্যালেথর্প বলেন, আমরা কেবল মুষ্টিমেয় কিছু এক্সপ্ল্যানেট খুঁজে পেয়েছি। সেগুলোর মধ্যে গ্লিস ১২বি হলো নিকটতম। তাই এটি নিঃসন্দেহে বড় আবিষ্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X