কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জি-মেইলে নতুন এআই সুবিধা নিয়ে এলো গুগল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান প্রযুক্তির যুগে আমাদের দৈনন্দিন প্রায় প্রতিটি কাজ সহজ করেছে দিয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার সেই তালিকায় জি-মেইলের আরেকটি সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে জি-মেইলে বিষয় বললেই পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে এআই।

বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিনেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল ‘হেল্প মি রাইট’ নামে নতুন টুল যুক্ত করেছে জি-মেইলে। এর মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

গুগল জানিয়েছে, জি-মেইলে বার্তা লেখার সময় কম্পোজ বাটনে ট্যাপ করার পর নিচে ‘হেল্প মি রাইট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করে বিষয় লিখলেই সে অনুযায়ী খসড়া ই-মেইল লিখে দেবে জি-মেইল।

আপনি যদি বিষয় হিসেবে ‘চাকরি’ বা ‘ছুটি’র আবেদন লেখেন তাহলে ব্যবহারকারীদের আগের আদান-প্রদান করা ই-মেইল বার্তার তথ্য পর্যালোচনা করে খসড়া ই-মেইল লিখে দেবে জি-মেইলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লিখে দিলেও সেগুলো সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে ই-মেইলে তথ্য ভুল বা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, বর্তমানে জি-মেইল ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X