কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা এখন কেনাকাটাসহ অনেক কাজই কার্ড দিয়ে করি—দোকানে কেনাকাটা, অনলাইনে অর্ডার, রেস্টুরেন্টে বিল দেওয়া, এমনকি হোটেল বা টিকিট বুকিং সব কিছুতেই ডেবিট বা ক্রেডিট কার্ডই ভরসা।

এই কার্ড ব্যবহারে যেমন সুবিধা আছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। প্রতারকরা এখন নানা কৌশলে কার্ডের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিচ্ছে। তবে একটু সচেতন হলে এই ঝুঁকি সহজেই এড়ানো যায়। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়—

পিন, পাসওয়ার্ড বা ওটিপি কাউকে বলবেন না

আপনার কার্ডের পিন, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) একান্ত ব্যক্তিগত। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো এগুলো চায় না। কেউ ফোনে বা মেসেজে চাইলে বুঝবেন, প্রতারণার ফাঁদ পাতা হয়েছে।

মোবাইল বা কম্পিউটার ভাইরাসমুক্ত রাখুন

অনলাইনে ব্যাংকিং করলে বা কার্ড ব্যবহার করলে আপনার মোবাইল বা কম্পিউটার সুরক্ষিত রাখা খুব জরুরি। ভাইরাস বা স্পাইওয়্যার থাকলে প্রতারকরা আপনার তথ্য চুরি করতে পারে। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং নিয়মিত স্ক্যান করুন।

ফিঙ্গারপ্রিন্ট সাইন ইন ব্যবহার করুন

যেখানে সম্ভব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইন ইন করুন। এতে আপনার তথ্য আরও সুরক্ষিত থাকে এবং অন্য কেউ সহজে প্রবেশ করতে পারে না।

সহজ পিন ব্যবহার করবেন না

১-২-৩-৪ বা জন্মতারিখের মতো সহজ পিন দিলে হ্যাকারদের জন্য কাজ সহজ হয়ে যায়। পিন এমনভাবে তৈরি করুন, যা আন্দাজ করা কঠিন এবং কারও সঙ্গে শেয়ার করবেন না।

কার্ড হারালে সঙ্গে সঙ্গে লক করুন

যদি কার্ড হারিয়ে যায় বা খুঁজে না পান, সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করে বা অ্যাপে গিয়ে কার্ড লক করুন। দেরি না করে প্রয়োজনে নতুন কার্ডও নিন।

অচেনা লিংক ও অ্যাপে ক্লিক করবেন না

অপরিচিত লিংক বা সন্দেহজনক অ্যাপে ক্লিক করলে আপনার তথ্য চুরি হতে পারে। কোনো কিছু ডাউনলোড বা ক্লিক করার আগে নিশ্চিত হন সেটি নিরাপদ কি না।

লেনদেনের সতর্কতা বজায় রাখুন

- কার্ড দিয়ে লেনদেন করলে নোটিফিকেশন চালু রাখুন

- নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখুন

- কার্ডের লেনদেনের সীমা নির্ধারণ করুন

- অটো-পেমেন্ট চালু থাকলে খেয়াল রাখুন

- একই কার্ড অনেক অ্যাপে না দিন

ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে একটু সতর্ক হলেই আপনি প্রতারণার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারেন। তাই প্রতিদিনের কাজের মাঝে সামান্য সচেতনতা রাখলেই হতে পারেন ঝামেলামুক্ত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X