কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রতি তিনজন বিবাহিত নারীর মধ্যে একজন স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া প্রতি চারজন নারীর মধ্যে তিনজন—অর্থাৎ ৭৬ শতাংশ—নিজ জীবনে কোনো না কোনো সময়ে স্বামীর মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন। এসব সহিংসতার মধ্যে রয়েছে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক নির্যাতন এবং নিয়ন্ত্রণমূলক আচরণ।

এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড. কাইয়ুম আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

জরিপে দেখা গেছে, জরিপের সময় থেকে আগের এক বছরের মধ্যে ৪৯ শতাংশ নারী অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন। উদ্বেগজনকভাবে, ভুক্তভোগী নারীদের মধ্যে ৬২ শতাংশ কখনো এসব সহিংসতার কথা প্রকাশ করেননি।

জরিপে আরও উঠে এসেছে, স্বামীর বাইরে অন্য পুরুষদের দ্বারা ১৫ শতাংশ নারী ১৫ বছর বয়স থেকে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, এবং ২.২ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

স্বামীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের অভিজ্ঞতা রয়েছে এমন নারীর হার ৫৪ শতাংশ। তাদের মধ্যে ৬০ শতাংশ নারী গত এক বছরে একাধিকবার যৌন সহিংসতার সম্মুখীন হয়েছেন। এছাড়া গর্ভাবস্থায় ৭.২ শতাংশ নারী শারীরিক এবং ৫.৩ শতাংশ যৌন নির্যাতনের শিকার হয়েছেন—যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির কারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X