কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বয়স্ক যৌনকর্মীদের ভাতার আওতায় আনতে কাজ করবে মানবাধিকার কমিশন

মানবাধিকার কমিশনের সভাকক্ষে নারীপক্ষের সঙ্গে যৌথ মতবিনিময় সভা। ছবি : কালবেলা
মানবাধিকার কমিশনের সভাকক্ষে নারীপক্ষের সঙ্গে যৌথ মতবিনিময় সভা। ছবি : কালবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, বয়স্ক যৌনকর্মীদের বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসতে কাজ করবে মানবাধিকার কমিশন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কমিশনের সভাকক্ষে নারীপক্ষের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘যৌনকর্মীদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। তাদেরকে এই পেশা থেকে বেরিয়ে এসে সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে কারিগরি প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের জন্য সরকারের কাছে কমিশন সুপারিশ করবে।’

সভায় জানানো হয়, যৌনকর্মীদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতেও মানবাধিকার কমিশন কাজ করবে।

সভায় নারীপক্ষের প্রতিনিধিরা যৌনকর্মীদের জন্য রাষ্ট্রীয় নাগরিক সুবিধাদি প্রাপ্তিতে সুযোগ তৈরির ক্ষেত্রে কমিশনের ভূমিকা রাখার, সরকারি বয়স্ক ভাতা প্রাপ্তিতে নীতিমালা সংশোধন করা, বিশেষ করে প্রান্তিক নারীদের বয়সসীমা কমানোর উদ্যোগ নেওয়া, যৌনকর্মীদের শিশুদের জন্ম নিবন্ধন শুধু মায়ের নামে করার ব্যবস্থা করার লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ে মানবাধিকার কমিশন থেকে চিঠি দেওয়াসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা এবং অবৈতনিক সদস্য ড. তানিয়া হক, নারীপক্ষের সভানেত্রী ডা. তাসনিম আজিম, সদস্য মাহবুবা মাহমুদ, সদস্য সামিয়া আফরিনসহ কমিশনের উর্ধতন কর্মকর্তারা।

সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা যৌনকর্মীদের জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় যৌনকর্মীদের অবস্থান তুলে ধরেন। তাদের সমস্যার সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে এ থেকে উত্তরণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভাসমান যৌনকর্মীদের সমস্যাগুলোর প্রকৃতি অনুসন্ধানে জোর দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১১

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১২

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৩

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৪

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৫

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৬

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৭

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৮

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৯

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

২০
X