কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
মহিলা পরিষদের মানববন্ধন

যৌন নিপীড়নের শিকার ৯০ শতাংশ ছাত্রী অভিযোগ করেন না 

মানববন্ধনে কথা বলেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা। ছবি : সৌজন্যে
মানববন্ধনে কথা বলেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা। ছবি : সৌজন্যে

যৌন নিপীড়নের শিকার ৯০ শতাংশ ছাত্রী তার শিক্ষাজীবন নিয়ে হুমকিতে পড়াসহ বিভিন্ন কারণে অভিযোগ করেন না বলে জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যৌন-হয়রানির ঘটনার প্রতিবাদে’ এক মানববন্ধনে এ কথা জানান বক্তারা।

হাইকোর্ট প্রণীত আদেশ অনুসারে কয়টি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি রয়েছে। কমিটিগুলো কতটুকু কার্যকর সেটি মনিটর করারও জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধে রাজনৈতিক ছত্রছায়ার প্রভাব দূর করে অপরাধকারী শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। চাকরিচ্যুত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা, রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ, অতিদ্রুত হাইকোর্টের রায় শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করাসহ এই রায়ের আলোকে একটি আইন প্রণয়নের দাবি জানিয়ে নারী-পুরুষ সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানায়।

মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি , ঢাকা মহানগর কমিটির লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন এবং অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গনকে চরম একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত। ’৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত যৌন সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো আন্দোলন হতে দেখিনি।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা প্রতিরোধে এসময় সমগ্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাঙ্গন থেকে সব দুর্নীতি বন্ধ করতে হবে। রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। হাইকোর্টের রায় অনুসারে গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নারীর প্রতি অবমাননাকে সামাজিক অবমাননা হিসেবে দেখতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড অ্যাডভোকেসি ও লবি পরিচালক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র আইনজীবী অ্যাড. দিপ্তী শিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X