কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিশু সুরক্ষায় বেড়েছে ৪০ শতাংশ সমাজকর্মী

ঢাকায়, সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফ যৌথভাবে সমাজকর্মীদের জন্য তিন দিনব্যাপী ‘প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ কার্যক্রম সম্পন্ন করেছে। ছবি : সংগৃহীত
ঢাকায়, সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফ যৌথভাবে সমাজকর্মীদের জন্য তিন দিনব্যাপী ‘প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ কার্যক্রম সম্পন্ন করেছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশে শিশু সুরক্ষা কার্যক্রম শক্তিশালী করতে সরকার ইউনিসেফের সহায়তায় ৪০ শতাংশ সমাজকর্মীর সংখ্যা বাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশু সুরক্ষা কার্যক্রমের জন্য ১ হাজার ২০০ জনের বেশি নতুন সমাজকর্মী নিয়োগ করেছে। যার ফলে শিশু সুরক্ষায় নিয়োজিত সমাজকর্মীর মোট সংখ্যা ৪ হাজারে উন্নীত হয়েছে।

শিশু সুরক্ষা সামাজিক সেবায় (চাইল্ড প্রোটেকশন সোশ্যাল সার্ভিসেস) অন্তর্ভুক্তির প্রথম ধাপ হিসেবে বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকায়, সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফ যৌথভাবে সমাজকর্মীদের জন্য তিন দিনব্যাপী ‘প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ কার্যক্রম সম্পন্ন করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার শিশুদের সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই সমাজকর্মীদের নিয়োগ দেশের শিশু সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে আমাদের অঙ্গীকারের একটি নজির।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বলেন, সমাজকর্মীদের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সরকারের এই প্রয়াসকে ইউরোপীয় ইউনিয়ন সাধুবাদ জানায়। আমাদের এই সমন্বিত প্রয়াসে আমরা সত্যিই গর্বিত। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, শিশুদের সুরক্ষায় নিয়োজিত সমাজকর্মীদের সংখ্যা বাড়ানো যেমন গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ তাদের মাঝে সঠিক তথ্য ও জ্ঞানের সন্নিবেশ ঘটানো। কেননা, শিশু ও তাদের পরিবার যখন কোনো সহিংসতার শিকার হয়, তখন এই সমাজকর্মীরাই তাদের পাশে অত্যাবশ্যকীয় পরিষেবা নিয়ে দাঁড়ায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X