কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিভা রানীকে লঠিপেটার ঘটনায় শাস্তির দাবি মহিলা পরিষদের

বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

রমজানে প্রকাশ্যে পান খাওয়ায় প্রতিভা রানীকে বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (২৪ মার্চ) মহিলা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৯ মার্চ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জের ৭নং বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে বাগানে এই ঘটনাটি ঘটে।

পাতা কুড়াতে কুড়াতে পান খাওয়ায় কালিমুদ্দিণ গাহীরের ছেলে নুরুল আমিন বাঁশের লাঠি দিয়ে প্রতিভা রানীকে বেদম প্রহার করে। তাকে হত্যার উদ্দেশ্যে বর্বরভাবে গলায় পাড়া দিয়ে ধরে রাখে। প্রতিভা রানীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে তার অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যগণ সরাসরি এলাকায় গিয়ে এই ঘটনার সত্যতা পেয়েছেন। ধর্মের নামে এই উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম লিখিত বিবৃতিতে বলেছেন, এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ধরনের অপতৎপরতারোধে সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থান, সম্প্রীতি, শান্তি, সৌহার্দ্য রক্ষার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিকদল, সামাজিক নাগরিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X