কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্টে বিল ছিঁড়ে নাচতে লাগলেন এমপি

প্রতিবাদ জানাতে পার্লামেন্টে উত্থাপিত বিলের কপি ছিঁড়ে নাচতে থাকেন তরুণ এমপি। ছবি : সংগৃহীত
প্রতিবাদ জানাতে পার্লামেন্টে উত্থাপিত বিলের কপি ছিঁড়ে নাচতে থাকেন তরুণ এমপি। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক বিশ্বে পার্লামেন্টে হয়তোবা এটা প্রতিবাদের অভিনব ভাষা। নতুন উত্থাপিত বিল পছন্দ না হওয়ায় তা দুই হাতে ছিঁড়ে কুটি কুটি করে ফেললেন এক তরুণী এমপি। এরপর সিট থেকে উঠে সরকার দলীয় এমপি ও স্পিকারের সামনের ফাঁকা লনে উচ্চস্বরে গান গাইতে গাইতে নাচতে লাগলেন তিনি।

তার এই বিশেষ প্রতিবাদে সাড়া দেন আরও অনেক সমমনা সহকর্মী। তারাও ওই তরুণীর কণ্ঠে সুর মেলান আর হাত-পা তুলে যে যার অবস্থান থেকে নাচতে থাকেন।

মূলত প্রাচীন মাওরি আদিবাসীর ‘অধিকার’ সংক্রান্ত বিতর্কিত বিল নিয়েই এমন হইহট্টগোল নিউজিল্যান্ডের পার্লামেন্টে। তীব্র বিতর্ক, ব্যক্তিগত আক্রমণ এবং হাঁকডাক চলে সংসদজুড়ে। কনিষ্ঠতম এমপি হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক শুরু করেন এমন প্রতিবাদী নাচ।

এর আগে পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। ১৮৪০ সালে স্বাক্ষরিত ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই তৈরি করা হয়েছে এই বিল। কিন্তু তা মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনগোষ্ঠী মাওরিদের অধিকার খর্ব করা হয়েছে। সেই সঙ্গে ছড়ানো হচ্ছে জাতিবিদ্বেষ। বিলের খসড়া পাঠের পরই আনুষ্ঠানিক প্রতিবাদ শুরু করেন মাওরি এমপিরা।

২২ বছর বয়সী প্রতিবাদী তরুণী পাতি মাওরি দলের সদস্য। তার দাবি, দেশের সবচেয়ে প্রাচীন আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে নতুন বিল! একারণে মাওরিদের ঐতিহ্যবাহী হাঁকা নাচ শুরু করেন তিনি ও তার সহকর্মীরা।

পার্লামেন্টের মধ্যে তাদের এই কাণ্ডের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। যদিও তাৎক্ষণিকভাবে ওই বিলের ওপর ভোটাভুটি স্থগিত করা হয়। একই সাথে হাঁকা নাচ দেওয়ার জন্য দুই এমপিকে অধিবেশন থেকে বের করে দেন স্পিকার।

সরকারি জোটের অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্রতম দল ওই বিলটি পার্লামেন্টে উত্থাপন করলেও প্রধান দুই দলের কেউই তা সমর্থন করে না বলে জানিয়েছে। ফলে বিলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করেন এমপিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X