কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের

ইসরায়েলি হামলা এবং গাজার দুর্বিষহ পরিস্থিতি নিয়ে তুরস্ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা এবং গাজার দুর্বিষহ পরিস্থিতি নিয়ে তুরস্ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তুরস্কের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাইলে নিরাপত্তাজনিত কারণে তা দিতে অস্বীকার করেছে তুরস্ক। রোববার (১৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হারজোগ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুর্কি আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন। তবে তুরস্কের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে আপত্তি জানায়। যার ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন। এই পরিস্থিতি আঙ্কারা ও তেলআবিবের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি পাল্টা হামলায় গাজা উপত্যকায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

গাজা উপত্যকায় মানুষের ওপর এই অমানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক ব্যাপক সমালোচনা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন।

এ ছাড়া, গাজার পরিস্থিতির কারণে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য কাজ করছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলি সরকারকে তীব্র প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। এরই মধ্যে, তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে চাওয়া ইসরায়েলি প্রেসিডেন্টের আবেদন প্রত্যাখ্যানে দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

এদিকে ইসরায়েলি হামলা এবং গাজার দুর্বিষহ পরিস্থিতি নিয়ে তুরস্কের অটল অবস্থান, দেশটির আন্তর্জাতিক কূটনৈতিক কৌশলকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X