কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে : লেবাননের হ্যাঁ, নেতানিয়াহুর না

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানাল লেবাননের হিজবুল্লাহ ও সরকার। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি বাহিনী তাদের অভিযান থামাবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রকাশিত রয়টার্স ও টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করা হবে এবং এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করবে।

প্রস্তাবের মধ্যে রয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী উপস্থিত থাকতে পারবে না এবং সেখানে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকার সুযোগ থাকবে না।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে বের করে নেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনার জন্য ইতোমধ্যেই বৈরুতে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টাইন।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তৃতায় জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে সই করা হলেও তাদের অভিযান চলবে। তিনি বলেন, ‘কাগজে যা লেখা থাকুক, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আমরা উত্তরে আক্রমণ চালিয়ে যাব।’

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচও একই অবস্থান গ্রহণ করেছেন, দাবি করেছেন যে, ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে ‘আক্রমণ চালানোর পূর্ণ স্বাধীনতা’ থাকবে এবং ভবিষ্যতে গাজা বা লেবাননে অবস্থান করার পূর্ণ অধিকার থাকবে।

এদিকে, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ। যাতে যুদ্ধের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে না ওঠে এবং সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X