কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে ভয়ংকর পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছেন নেতানিয়াহু

ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করার এবং উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই ভয়ংকর সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিলেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে।

নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়েদিওথ আহরোনোথ দৈনিক জানিয়েছে, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি আইডিএফ (সেনাবাহিনী) প্রধান একমত না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন কেন্দ্রীয় শরণার্থী শিবিরসহ ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করার জন্য তিনি ‘এই উপত্যকা দখল’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

ইয়েদিওথ আহরোনোথ দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য ‘সবুজ সংকেত’ দিয়েছেন।

এই সংবাদমাধ্যমের মতে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের দিকে এগিয়ে যাচ্ছি। পরিকল্পনার মধ্যে রয়েছে জিম্মিদের আটকে রাখা এলাকাগুলোতে সামরিক অভিযান।

পৃথকভাবে ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার এবং সামরিক অভিযান বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান চাপের কারণে জেনারেল স্টাফের প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন।

হারেটজ জানিয়েছে, নেতানিয়াহু গাজার কিছু অংশ পুনরায় দখলের জন্য মার্কিন-অনুমোদিত পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভার কাছে উপস্থাপন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা সোমবার রাতে বলেন, ইসরায়েল আংশিক জিম্মি মুক্তির জন্য প্রায় চূড়ান্ত চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চুক্তির সুযোগটি ইসরায়েল নষ্ট করেছে। নেতানিয়াহুর সরকার দ্রুত বড় ধরনের সিদ্ধান্ত নিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X