বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া। তবে এর বিরোধী দেশটির সেনাপ্রধান চিফ অব স্টাফ লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামিরের মুখ বন্ধ রাখতে পারছেন না তিনি। দুজনের এমন বিভেদ প্রকাশ্যে আসায় বিপদে পড়েছে ইসরায়েলি সরকার। বিশেষ করে গাজা পুরোপুরি দখলের অভিযান নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর অবস্থান দুর্বল করছে।

এমতাবস্থায় জামিরকে তার বিরুদ্ধে মিডিয়ায় ব্রিফ না করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কারণ, তা করা হলে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলেও অভিযোগ নেতানিয়াহুর।

নেতানিয়াহু পুরো গাজা দখল করতে চাইলেও তাতে আপত্তি আছে জামিরের। বরং তিনি জিম্মি চুক্তি মেনে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন।

এর বাইরে মিডিয়া ব্রিফিংয়ে সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন নেতানিয়াহু-জামির। রাজনৈতিক সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর নেতানিয়াহু-জামির মঙ্গলবার বৈঠক করেন। সেখানেই জামিরের কাছে আহ্বান জানান নেতানিয়াহু, যেন তিনি মিডিয়ায় তার বিরুদ্ধে কিছু না বলেন। তবে এই বৈঠকের পরও দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X