কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু যুদ্ধ বাধলে পুতিনের পাশে দাড়াবে কারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকির মুখে সারা বিশ্ব। স্নায়ুযুদ্ধের প্রায় ৪০ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এ বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে, তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই।

একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্রদেশগুলো তার পাশে এসে দাঁড়াবে- এমনটাই বলছেন বিশ্লেষকরা।

জার্মানিরা এরই মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে, যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দেশ ন্যাটো সেনাদের একটি মঞ্চে পরিণত হবে। ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতিও শুরু করেছে। সেক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলোও তাদের পাশে থাকার জন্য প্রস্তুত।

ইরানকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ বলে বিবেচনা করা হয়। যে কোনো পরিস্থিতিতে ইরান সবসময় রাশিয়াকে সমর্থন দিয়ে যাবে বলে তেহরান জানিয়ে দিয়েছে। কাজেই ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত বড় ধরনের যুদ্ধে রূপ নেয়, সেক্ষেত্রে মস্কো ইরানের প্রকাশ্য সমর্থন পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ছাড়া ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি এখন আর কারও অজানা নয়।

এরই মধ্যে রাশিয়ায় কয়েক হাজার সেনা পাঠিয়েছেন কিম। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধে এক লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া। তাই বড় ধরনের যুদ্ধ বাধলে পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকেই যে সবচেয়ে বড় ধরনের সেনা ও অস্ত্র সহায়তা পাচ্ছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলাখুলি সমর্থন দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও তারা ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন করেছেন। পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মুখেও বেইজিং এই অবস্থান বদলাবে না। এ রকম অবস্থায় বড় ধরনের যুদ্ধ বাধলে রাশিয়া চীনের মতো শক্তিশালী একটি দেশকে যে পাশে পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

একসময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আর্মেনিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান ও বেলারুশের সমর্থন পাচ্ছেন পুতিন। এ দেশগুলো সার্বিকভাবে রাশিয়াকে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনও করা হয়েছে। আর লাতিন আমেরিকা থেকে কিউবার সমর্থন পাবে রাশিয়া, তা নিয়েও কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X