বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

যুদ্ধবিমান ভেঙে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যায় গ্রামবাসী। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান ভেঙে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যায় গ্রামবাসী। ছবি : সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন।

ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।’

দুপুর ১টা ২৫ মিনিটের দিকে চুরুর রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আদালতীয় তদন্ত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে বিমানবাহিনী। বিমানবাহিনী নিহত পাইলটদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেছে, এই দুঃসময়ে তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে।

কয়েক মাস ধরে ভারতীয় বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। গত এপ্রিলেই গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিমান নাইট মিশনের সময় বিধ্বস্ত হয়, যাতে এক পাইলট নিহত হন। মার্চে হরিয়ানার পাঁচকুলায় একটি যুদ্ধবিমান সিস্টেম ত্রুটির কারণে ভেঙে পড়ে।

ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি মিরাজ ২০০০ এবং গত বছরের নভেম্বরে আগ্রায় একটি মিগ-২৯ বিধ্বস্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে পাইলটরা নিরাপদে বেরিয়ে এলেও আজকের দুর্ঘটনাটি প্রাণঘাতী হয়ে উঠেছে।

ক্রমবর্ধমান এই দুর্ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠছে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত মান এবং প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X