কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ (বামে) এবং নতুন প্রধানমন্ত্রী আহমেদ আল-হাচানি (ডানে)। ছবি : সংগৃহীত
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ (বামে) এবং নতুন প্রধানমন্ত্রী আহমেদ আল-হাচানি (ডানে)। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নাজলা বাউডেনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) মধ্যরাতে তাকে পদচ্যুত করেন প্রেসিডেন্ট। আজ বুধবার এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নাজলার স্থলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী কর্মকর্তা আহমেদ আল-হাচানিকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার প্রেসিডেন্সি। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি তিউনিসিয়ার প্রেসিডেন্টের বাসভবন কার্থেজ প্রাসাদে শপথ গ্রহণ করেছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে আল-হাচানির উদ্দেশে প্রেসিডেন্ট সাইদ বলেন, ‘আমাদের মাতৃভূমি, দেশ ও জনগণের শান্তি নিশ্চিতে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।’

আরও পড়ুন : আন্দোলনের জেরে বেতন বন্ধ ১৭ হাজার শিক্ষকের

এর আগে ২০২১ সালের অক্টোবরে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন নাজলা। তিনি একজন প্রকৌশলী এবং বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা।

ঠিক কী কারণে নাজলাকে বরখাস্ত করা হলো, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। তবে তিউনিসিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সরকারের ভর্তুকি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে নাজলার ওপর নাখোশ ছিলেন প্রেসিডেন্ট সাইদ।

এ ছাড়া নিত্যপণ্যের আকাশচুম্বী দাম ও সরকারের হাতে অর্থ না থাকায় নাজলা বাউডেনের সরকার দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলা করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১১

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১২

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৩

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৪

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৭

বিশ্ব বাবা দিবস আজ

১৮

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৯

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

২০
X