কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দ.আফ্রিকায় যাচ্ছেন শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।

ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলন আগামী ২২ আগস্ট থেকে জোহানেসবার্গে শুরু হবে। চীন ছাড়াও এবারের সম্মেলনে যোগ দেবে ব্রাজিল, রাশিয়া, ভারত, ও দক্ষিণ আফ্রিকা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন।

বিশ্ব অর্থনীতির চার ভাগের এক ভাগের মালিক এই জোটের এবারের সম্মেলনের উদ্দেশ্য পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিকসকে ভূরাজনৈতিক শক্তিতে পরিণত করা।

দক্ষিণ আফ্রিকা বলছে, সম্মেলনের আলোচনায় জোটের সম্প্রসারণ গুরুত্ব পাবে। এরই মধ্যে বিশ্বের ৪০টির বেশি দেশ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে সৌদি আরব, আর্জেন্টিনা ও মিশরও রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে লিপ্ত চীনও জোটের সম্প্রসারণকে স্বাগত জানিয়েছে। বেইজিং বলছে, সমমনা অংশীদারদের ‘ব্রিকস পরিবারে’ স্বাগত জানাবে তারা। চীনের এই নীতিকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া।

ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে চীন-আফ্রিকা নেতাদের সংলাপে সহসভাপতিত্ব করবেন শি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X