কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে নিহত ৪৮

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

মালির পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, ধসে পড়া সোনার খনিটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তবে স্থানীয়রা অবৈধভাবে সেখানে সোনার খোঁজ চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশের এক সূত্র জানায়, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিটি ধসে পড়ে। এতে ৪৮ জন নিহত হয়েছেন। কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন, যার পিঠে তার ছোট্ট শিশুটি বাঁধা ছিল।’

স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও ‘কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন’ও ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।

প্রসঙ্গত, মালি আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও সেখানে অবৈধ খনন কার্যক্রমের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটি মালি, যেখানে হাজারো মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনভাবে স্বর্ণ উত্তোলন করেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ধসে পড়া খনিটি একসময় চীনের একটি কোম্পানি পরিচালনা করত। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করার পরও সেখানে অনিয়ন্ত্রিতভাবে খনন কাজ চলছিল। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও তা ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রতিবছর মালিতে এমন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। তবে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X