কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু

নৌকাডুবির প্রতিনিধিত্বমূলক ছবি : সংগৃহীত
নৌকাডুবির প্রতিনিধিত্বমূলক ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকেই ফুটবল খেলোয়াড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দক্ষিণ-পশ্চিম কঙ্গোর একটি প্রদেশে এ ঘটনা ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

রোববার রাতে মাই-নডোম্বে প্রদেশের মুশি শহরে একটি ফুটবল ম্যাচ শেষে ফিরছিলেন খেলোয়াড়রা। প্রাদেশিক মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, খেলোয়াড়দের নৌকাটি কোয়া নদীতে ডুবে যায়।

এমপুতুর ধারণা, রাতে ভয়ংকর অন্ধকার নৌকাডুবির একটি কারণ হতে পারে।

এদিকে মুশি অঞ্চলের স্থানীয় প্রশাসক রেনাকল কোয়াতিবা বলেছেন, এ ঘটনায় অন্তত ৩০ জন বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অধিকাংশের অবস্থা স্বাভাবিক হওয়ায় রাতেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কঙ্গোর নদীগুলো ১০ কোটিরও বেশি মানুষের পরিবহনের প্রধান মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অবকাঠামো দুর্বল বা অস্তিত্বহীন, তাদের একমাত্র ভরসা নদীপথ।

মধ্য আফ্রিকার এই দেশটিতে মারাত্মক নৌকা দুর্ঘটনা প্রায় ঘটে। গভীর রাতের ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রীবোঝাইকে এর কারণ হিসেবে প্রায়শই দায়ী করা হয়। এতদ সত্ত্বেও কর্তৃপক্ষ সামুদ্রিক নিয়মকানুন প্রয়োগ করতে হিমশিম খাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X