কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী

নৌকাডুবি। ছবি : সংগৃহীত
নৌকাডুবি। ছবি : সংগৃহীত

ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (০৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, ইয়েমেন ও জিবুতির মধ্যে অভিবাসীবাহী চারটি নৌকাডুবি ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনের বেশি অভিবাসী নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের এ সংস্থাটি নৌকায় থাকা অভিবাসীদের পরিচয় জানায়নি। তবে ইথিওপিয়ার নাগরিকেরা প্রায়ই উপসাগরীয় দেশগুলোতে কাজের খোঁজে বা সংঘাত থেকে বাঁচতে এ পথ ব্যবহার করেন।

আইওএম জানিয়েছে, গত রাতে জিবুতি এবং ইয়েমেন উপকূলে চারটি নৌকা ডুবির ঘটনায় ১৮০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ রয়েছেন।

আইওএমের তথ্যানুসারে, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুটগুলোর মধ্যে একটি। ২০২৪ সালে ইয়েমেনে ৬০ হাজারের বেশি অভিবাসীর আগমনের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইয়েমেনের উপকূলে নৌকা ডুবে ২০ ইথিওপিয়ার নাগরিক নিহত হন। এছাড়া ২০২৪ সালে এই পথে ৫৫৮ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X