কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইথিওপিয়ার আমহারায়ে লড়াইয়ে নিহত ১৮৩

আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল। ছবি : রয়টার্স
আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল। ছবি : রয়টার্স

ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল আমহারায় সামরিক বাহিনী ও বেসামরিক যোদ্ধাদের মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মাসব্যাপী চলা এ সহিংসতা দমনের জন্য সরকারের জারি করা জরুরি অবস্থার মধ্যেও ওই অঞ্চলটির এক হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আমহারা জাতিগোষ্ঠীর তরুণ সদস্য।

আমহারাবাসী অধিকাংশের অভিযোগ, সরকার এ অঞ্চলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। যদিও সরকার এ অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এ হামলার পেছনে এটিই মূল ইন্ধন ছিল।

লড়াইয়ের প্রথমে স্থানীয় বেসামরিক যোদ্ধারা সরকারি বাহিনীগুলোকে হটিয়ে দিয়েছিল, কিন্তু পরে তারা ওই অঞ্চলের প্রধান শহরগুলো ফের নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে- ‘ফেডারেল বাহিনীগুলো নির্দিষ্ট শহরগুলোতে তাদের উপস্থিতি ফের জোরদার করেছে আর ফানো মিলিশিয়ারা গ্রামীণ এলাকাগুলোর দিকে পিছু হটেছে বলে জানা গেছে। আমরা এদের সবাইকে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনসহ অন্যান্য অপব্যবহার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

নাম প্রকাশ না করার শর্তে দুই চিকিৎসক জানান, গত রোববার (২৭ আগস্ট) ডেব্রে টাবর শহরে এক লড়াইয়ে অন্তত চারজন নিহত হয়েছেন।

তাদের মধ্যে একজন জানান, এক সপ্তাহ আগে ইথিওপিয়ার সামরিক বাহিনী শহরটিতে প্রবেশ করার পর থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত চার ব্যক্তির মরদেহ ও বহু আহতকে দেখেছেন বলে জানান তিনি।

অপর চিকিৎসক জানান, অন্তত সাতজন নিহত হয়েছেন, এদের মধ্যে তিনজন বেসামরিক ও চারজন পুলিশ কর্মকর্তা; এরা সবাই সামরিক বাহিনীর সমর্থনে লড়াই করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X