কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভুল বোঝাবুঝির জেরে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা?

যুক্তরাষ্ট্রে এক সমাবেশ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এক সমাবেশ। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ দফার নিষেধাজ্ঞায় সাতটি আফ্রিকান দেশ চরম বেকায়দায়। ফলে যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নীতি আফ্রিকার দেশগুলোর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর অন্যতম কঙ্গো প্রজাতন্ত্র। নতুন নীতিতে দেশটির নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশে করতে পারবেন না। কঙ্গো প্রজাতন্ত্রের সরকারি মুখপাত্র থিয়েরি মুঙ্গাল্লা বলেছেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রে একটি সশস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘ভুল বোঝাবুঝির’ কারণে তাদের দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। যেখানে হামলাকারীদের ‘ভুলভাবে’ কঙ্গো প্রজাতন্ত্রের নাগরিক মনে করা হয়েছে।

তিনি রাজধানী ব্রাজাভিলে বলেন, স্পষ্টতই কঙ্গো কোনো সন্ত্রাসী দেশ নয়। এখানে কোনো সন্ত্রাসী নেই বা সন্ত্রাসী উদ্দেশ্যে পরিচিত নয়। তাই আমরা মনে করি এটি একটি ভুল বোঝাবুঝি এবং আমি বিশ্বাস করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে সরকারের সংশ্লিষ্ট কূটনৈতিক বিভাগ মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ১২ দেশ ছাড়াও আরও সাতটি দেশকে আংশিক বিধিনিষেধের আওতাভুক্ত করা হয়। সিয়েরা লিওনের মধ্যে একটি। সেখানকার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী চেরনর বাহ বলেন, এই নিষেধাজ্ঞার কারণ হওয়া উদ্বেগগুলো সমাধানে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অগ্রগতি নিশ্চিত করতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করব।

এদিকে আফ্রিার দেশ চাদ মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে। বৃহস্পতিবার (৫ জুন) দেশটির রাষ্ট্রপতি ইদ্রিস দেবি এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের ১২টি দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় চাদকে অন্তর্ভুক্ত করায় পাল্টা ব্যবস্থা নেন ইদ্রিস দেবি।

দেবি বলেন, ‘আমি সরকারকে নির্দেশ দিয়েছি যে, পারস্পরিকতার নীতি অনুসারে কাজ করে মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হোক। চাদের কাছে দেওয়ার মতো (ডোনাল্ড ট্রাম্পকে) কোনো বিমান নেই। কোটি কোটি ডলার নেই। তবে চাদের আছে তার মর্যাদা ও গর্ব।’

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X