কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সোনার খনিতে ভয়াবহ ধস, ১১ শ্রমিক নিহত

একটি খনির ভেতরকার পরিবেশ। ছবি : সংগৃহীত
একটি খনির ভেতরকার পরিবেশ। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার রাষ্ট্রীয় খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান সুদানিজ মিনারেল রিসোর্সেস লিডিটেড কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের পূর্বাঞ্চলের একটি সোনার খনিতে ধস হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

সংস্থাটি জানিয়েছে, কর্শ আল-ফিল নামের সোনার খনিটি সুদানের পূর্ব নীল নদ প্রদেশের মরুভূমি শহর হুয়েইদ-এ অবস্থিত। চলতি সপ্তাহে এ ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই খনির খনন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ এক সতর্কবার্তা বলেছে, অননুমোদিত বা বেসরকারিভাবে খনিতে কাজ করা বিপজ্জনক। এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সুদান আফ্রিকার অন্যতম বৃহৎ সোনার উৎপাদনকারী দেশ। তবে নিরাপত্তা ও সুরক্ষার অভাবে দেশটিতে খনিধসের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এর আগে, ২০২৩ সালে এক খনিধসে ১৪ জন শ্রমিক এবং ২০২১ সালে অন্য একটি দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X