বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজাবাসীর জন্য বড় সুবিধা চালু করল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা থেকে অসুস্থ ও আহত শিশুদের একটি দল চিকিৎসার জন্য ব্রিটেনে যাচ্ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে পৌঁছাবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জুলাই মাসে ঘোষণা করেছিলেন, ব্রিটেন গাজার শিশুদের চিকিৎসার জন্য যুদ্ধাঞ্চল থেকে সরিয়ে নেবে। তিনি ফিলিস্তিনি ভূখণ্ডের বেশিরভাগ হাসপাতাল আর কাজ করছে না বলেও উল্লেখ করেন। গাজায় গুরুত্বপূর্ণ ওষুধ ও সরবরাহের অভাব এবং চিকিৎসা কর্মীরা নিরাপদে তাদের কাজ করতে না পারার কারণে এই প্রকল্পটি গ্রহণ অপরিহার্য ছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করছি শিশু এবং তাদের নিকটাত্মীয় পরিবারের সদস্যরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে পৌঁছাবে। নিরাপত্তার কারণে তারা কোন বিমানে চড়ে আসবেন সে বিবরণ প্রকাশ করা হবে না।

এদিকে শুক্রবার ডেইলি মিরর সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে পররাষ্ট্র সচিব ইভেট কুপার বলেন, শিশুদের প্রথম দল গাজা ছেড়েছে এবং যুক্তরাজ্যে যাওয়ার পথে। পত্রিকাটি জানিয়েছে, চিকিৎসার জন্য ব্রিটেনে আসার আগে শিশুদের এই অঞ্চলের অন্য একটি দেশে রাখা হবে। সেখানে চিকিৎসকরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। ‘প্রজেক্ট পিওর হোপ’ নামে একটি বেসরকারি কর্মসূচির আওতায় অল্প সংখ্যক আহত গাজার শিশুকে ইতিমধ্যেই ব্রিটেনে আনা হয়েছে। নতুন দলটি সরকারিভাবে আসতে যাচ্ছে।

নতুন কর্মসূচির আওতায় কতজন শিশু আসবে তা মন্ত্রীরা জানাননি। যদিও সূত্র অনুসারে প্রথম দলে ৩০ থেকে ৫০ জন থাকতে পারে।

কুপার দ্য মিররকে বলেন, গাজা ছেড়ে যাওয়া, তারপর যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য অন্যান্য দেশের মধ্য দিয়ে ভ্রমণ, তাদের সাহায্য করা সবই অনেক কূটনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত। সেই কাজ চলছে। আমি নিশ্চিত করছি, আমরা আহত পরিবারগুলোকে সাহায্য করতে পারব। এই শরতে গাজার শিক্ষার্থীদের ব্রিটেনের বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে সাহায্য করতে পারব বলে আশা করি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X