কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নাইজারে বিদ্রোহীদের হামলায় ১২ সেনা নিহত

নাইজারে সেনাদের ওপর বিদ্রোহীদের হামলা। ছবি : এপি
নাইজারে সেনাদের ওপর বিদ্রোহীদের হামলা। ছবি : এপি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনাদের ওপর হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত বিদ্রোহীরা সেনাদের ওপর এ হামলা চালায়। খবর রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শত শত বিদ্রোহীরা মোটরসাইকেলে এসে সেনাদের ওপর হামলা চালায়। এতে প্রথমে ৭ সেনাসদস্য নিহত হন। পরে তাদের সাহায্যে এগিয়ে আসা একটি দলের গাড়ি দুর্ঘটনায় পড়ে আরও পাঁচজন নিহত হন। এ দলটি মূলত হামলার শিকার দলটিকে আরও শক্তিশালী করতে রওনা হয়েছিল।

নাইজারের রাজধানী নিয়ামী থেকে ১৯০ কিলোমিটার দূরে কান্দাদজি এলাকায় এ হামলা হয়। এটি মালি বুরকিনা ফাসো ও নাইজারের ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকা। এখানকার সাহেল অঞ্চল গত কয়েক বছর ধরে ইসলামপন্থি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র মিলিটারি অফিসারসহ তিনটি সূত্র জানিয়েছে, বিদ্রোহীদের হামলায় অন্তত দশ সেনা নিহত হয়েছেন। অবশ্য এই হামলায় কারা জড়িত তা এসব সূত্র বা নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি। তবে অঞ্চলটিতে আলকায়েদা ও আইএস সক্রিয় রয়েছে। তারা প্রায়ই সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়ে থাকে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় একশত বিদ্রোহী নিহত হয়েছে এবং তাদের মোটরবাইক ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এর বেশি আর কোনও বিবরণ নাইজারের এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

অন্যদিকে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নাইজারের সেনাবাহিনী স্থল সেনাদের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের আক্রমণের জবাব দেয়। হেলিকপ্টারগুলোর মধ্যে একটিতে বিদ্রোহীরা আঘাত হানলেও সেটি ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X