কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার ছাড়ছে ফরাসি রাষ্ট্রদূত ও সেনারা

পুরোনো ছবি ।
পুরোনো ছবি ।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের জান্তা সরকারের চাপের মুখে অবশেষে দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। খবর আলজাজিরা।

গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানে পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব বেড়ে চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেছেন তারা।

জনগণের ফ্রান্সবিরোধী এই মনোভাবের সুযোগে অভ্যুত্থানের পরপরই ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের নাইজার ছাড়ার নির্দেশ দেয় জান্তা সরকার। এরপর রাষ্ট্রদূতের ভিসা প্রত্যাহার করে তাকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তবে জান্তা সরকারের এমন পদক্ষেপের পরও এতদিন নাইজারেই অবস্থান করছিলেন ফরাসি রাষ্ট্রদূত ও সেনারা।

মাখোঁ বলেন, নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কয়েক ঘণ্টা পরই আমাদের রাষ্ট্রদূত ও বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন।

তিনি আরও বলেন, নাইজারের সঙ্গে সামরিক সহযোগিতা শেষ হয়েছে। সে দেশে থাকা দেড় হাজার ফরাসি সেনা আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এ কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

এদিকে ফরাসি সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নাইজারের জান্তা সরকার। এক বিবৃতিতে তারা বলেছে, আজ রোববার আমরা সার্বভৌম নাইজারের প্রতি নেওয়া একটি নতুন পদক্ষেপ উদযাপন করছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই পদক্ষেপে নাইজারের মানুষের সংকল্প ও আকাঙ্ক্ষার কথা ফুঠে উঠেছে।

এরে আগে পশ্চিম আফ্রিকার আরও দুটি দেশ মালি ও বুরকিনা ফাসো থেকেও ফরাসি সেনাদের চলে যেতে বলা হয়েছে। নাইজার, মালি ও বুরকিনা ফাসো—তিনটি দেশই ফ্রান্সের সাবেক উপনিবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X