কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিরোধীদলীয় নেতাকে তুলে নিয়ে বাড়িতে রেখে এল পুলিশ

উগান্ডার প্রধান বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন। ছবি : সংগৃহীত
উগান্ডার প্রধান বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন। ছবি : সংগৃহীত

বিদেশ সফর শেষে বিমানবন্দরে পা রাখা মাত্রই উগান্ডার প্রধান বিরোধীদলীয় নেতা ববি ওয়াইনকে জোর করে একটি গাড়িতে নিয়ে তোলে দেশটির পুলিশ। পরে ওই গাড়ি সোজা ওয়াইনের বাড়ির সামনে গিয়ে থামে। এ অবস্থায় নিজেকে গৃহবন্দী বলে দাবি করেছেন ওয়াইন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার একনায়ক শাসক ইয়োয়েরি মুসেভেনির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওয়াইন। বৈদেশিক সফর শেষ করে দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরের বাইরে লাখ লাখ সমর্থক জড়ো করার ঘোষণা দিয়েছিল তাঁর দল।

এদিকে ওয়াইনের আগমনকে সামনে রেখে আগের দিন (বুধবার) পুলিশ ঘোষণা দেয়—বিরোধী নেতাকে স্বাগত জানাতে আসা যাকেই পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে।

বিমানবন্দরের বাইরে ওয়াইনের বেশ কিছু সমর্থক জড়ো হলেও শেষ পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার না করে ওয়াইনের ওপরই চড়াও হয় পুলিশ। তাঁকে জোর করে একটি গাড়িতে নিয়ে তোলা হয়।

পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো জানান, নিরাপত্তা সংস্থাগুলো ওয়াইনকে নিয়ে অ্যান্টেবে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রাজধানী কাম্পালার কাছাকাছি কাসাঙ্গাটি শহরে নিয়ে যাওয়া হয়। এই শহরেই ওয়াইনের বাড়ি।

ওয়াইন একজন পপ তারকা। ২০২১ সালের নির্বাচনে তিনি মুসেভেনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন। তবে ওয়াইন অভিযোগ করেন, তাঁকে জালিয়াতি করে নির্বাচনে হারানো হয়েছে।

১৯৮৬ সাল থেকে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় আছেন ৭৯ বছর বয়সী মুসেভেনি। রাজনৈতিক বিরোধীদের ওপর দমন–পীড়ন ছাড়াও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা অভিযোগ রয়েছে তাঁর সরকারের বিরুদ্ধে। মুসেভেনি অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X