কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক দেশ থেকে শান্তিরক্ষী সরাচ্ছে জাতিসংঘ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফ্রিকায় কোনোভাবেই সুবিধা করতে পারছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। কখনো সরকার, কখনো আবার জনরোষের মুখে পড়ছেন তারা। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশে শান্তিরক্ষা মিশন গুটিয়ে নিয়েছে জাতিসংঘ। আরও কয়েকটি দেশে মিশন বন্ধ হওয়ার পথে। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নাম। খবর আলজাজিরার।

শনিবার (১৪ জানুয়ারি) কঙ্গোর রাজধানী কিনশাসায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মিশনের প্রধান বিনতু কেইটা বলেছেন, ২৫ বছর ধরে কঙ্গোতে কার্যক্রম চালিয়ে আসছেন শান্তিরক্ষীরা। তবে দেশটি থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হবে। ২০২৪ সালের মধ্যেই এটি করা হবে।

২৫ বছর আগে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহ দমনে সহায়তা করতে শান্তিরক্ষী মোতায়েন করে জাতিসংঘ। তবে দেশটির সদ্য বিতর্কিত নির্বাচনে বিজয়ী সরকারের অভিযোগ, জাতিসংঘের শান্তিরক্ষীরা তাদের দেশের বেসামরিক নাগরিকদের সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে পারেনি। এমন অভিযোগের পর শান্তিরক্ষীদের দেশ ছাড়ার আদেশ দেয় সরকার।

কঙ্গো সরকারের এমন আদেশের পর সে দেশে থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নিতে তোড়জোর শুরু করে জাতিসংঘ। তিন ধাপে দেশটি থেকে তাদের সরিয়ে নেওয়া হবে।

কঙ্গোতে বর্তমানে ১৩ হাজার ৫০০ শান্তিরক্ষী অবস্থান করছেন। প্রথম ধাপের প্রত্যাহার কার্যক্রম শুরু হবে আগামী এপ্রিলের শেষ দিকে। তখন প্রায় দুই হাজার শান্তিরক্ষী সরিয়ে নেবে জাতিসংঘ।

এর আগে দক্ষিণ সুদান, মালি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) মতো দেশে বেশ জটিল পরিস্থিতিতে পড়েন শান্তিরক্ষীরা। এর মধ্যে গত ডিসেম্বরে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১২

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৩

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৪

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৫

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৬

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৭

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৮

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৯

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

২০
X