কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০০ বাড়ি ভস্মীভূত

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০০ বাড়ি ভস্মীভূত

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এই বন্দরনগরীর একটি দরিদ্র পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) সকালে শহরের কেনেডি রোডের ওই বসতিতে আগুন লাগার ঘটনা ঘটে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে খুপরি তৈরিতে ব্যবহৃত ঢেউতোলা টিনের অবশিষ্টাংশ পড়ে রয়েছে। লোকজন তাদের জিনিসপত্র উদ্ধারের জন্য চেষ্টা করছেন।

দক্ষিণ আফ্রিকার রেড ক্রসের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববারের এই আগুনে প্রায় ১০০০ খুপরিঘর ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সিয়াবোঙ্গা হ্লাতশ্বেও নামের ওই কর্মকর্তা ইএনসিএ নিউজ সাইটকে জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য গরম খাবার, ম্যাট্রেস এবং কম্বল বিতরণ করছে রেড ক্রস। এ সময় তিনি আরও অনুদানের জন্য জনসাধারণের কাছে আবেদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X