কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গুলির ছবিযুক্ত টি-শার্ট চীনে বিক্রির ধুম  

ট্রাম্পের গুলির ছবিযুক্ত টি-শার্ট। ছবি : সংগৃহীত
ট্রাম্পের গুলির ছবিযুক্ত টি-শার্ট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় রয়েছে আলাদা বিশেষ বাহিনী। সিক্রেট সার্ভিস নামে গঠিত বিশেষ বাহিনীর মাধ্যমে তাদের নিরাপত্তা দেওয়া হয়। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবন তাদের এ বাহিনী নিরাপত্তা দেয়।

বিশেষায়িত এ বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও এবার যুক্তরাষ্ট্রের মাটিতেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন খোদ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে প্রাণে বেঁচে গেলেও কান ফুটো হয়ে যায় ট্রাম্পের।

শনিবার পেনসিলভানিয়ায় বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তার সেই রক্তাক্ত ছবি। আর ট্রাম্প আক্রান্ত হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই চীনের অনলাইন বিক্রেতারা একটি টি-শার্ট বিক্রি করার উদ্যোগ নেয়। সেই টি-শার্টে দেখা যায়, হামলার মুহূর্তে ট্রাম্পের ডান কান চেপে বসে পড়ার ছবি। ছবিটির উপরে লেখা, ‘গুলি আমাকে আরও শক্তিশালী করেছে।’ নিচে লেখা ট্রাম্প।

বিক্রেতা লি জিনওয়ে জানান, আমরা Taobao-তে সেই টি-শার্টটা এনেছি। ঘটনার কথা জানার পরেই সেই টি-শার্টটি আনা হয়েছে। তবে প্রিন্ট করার আগেই দেখা গেল যে চীন আর আমেরিকা থেকে অন্তত ২০০০ অর্ডার চলে এসেছে।

ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে এই প্রিন্টিং দ্রুততার সঙ্গে হতে পারে। একেবারে হটকেকের মতো বিক্রি হচ্ছে এই ধরনের টি-শার্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X