কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের আকাশসীমায় ৪৬ মিনিট ছিলেন নরেন্দ্র মোদি

পাকিস্তানের আকাশসীমায় ৪৬ মিনিট ধরে উড়েছিল মোদিকে বহনকারী বিমান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমায় ৪৬ মিনিট ধরে উড়েছিল মোদিকে বহনকারী বিমান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইউরোপে সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে পোল্যান্ড এরপর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যান তিনি। দেখা করেছেন ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও। এই বৈঠকে মোদি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধে তার বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

তবে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। জানা গেছে মোদিকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমায় ৪৬ মিনিট ধরে উড়েছিল।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, যখন কোনো রাষ্ট্র কিংবা সরকারপ্রধান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, তখন রীতি বা ঐতিহ্য মেনে তিনি একটি শুভেচ্ছাবার্তা (গুডউইল মেসেজ) দেন। কিন্তু মোদি সেটা করেননি।

পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। সকাল ১০টা বেজে ১৫ মিনিট থেকে বেরঅ ১১টা বেজে ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদির বিমান।

ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X