কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে চলতি সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানে শক্তিশালী টাইফুনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং চলতি সপ্তাহেই এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এই সপ্তাহের শেষের দিকে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে টাইফুন শানশান বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে।

ঝড়টি গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হওয়ার আগে এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।

চলতি মাসে টাইফুন অ্যামপিলের কারণে কয়েকশ বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঝড়টির কারণে ভারি বৃষ্টিপাত হলেও এটি টোকিওতে সরাসরি আঘাত না করে অঞ্চলটির পাশ দিয়ে অতিক্রম করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে অগ্রসর হয়।

এর কয়েকদিন পর গ্রীষ্মমন্ডলীয় ঝড় মারিয়ার প্রভাবে জাপানের উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়।

গত মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূলরেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X