কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছয় মাসেই ‘নিঃসঙ্গ’ মৃত্যুর শিকার ৩৭ হাজার জাপানি

জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছবি : সংগৃহীত
জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছবি : সংগৃহীত

জাপানে দিনকে দিন বাড়ছে বয়স্ক জনগোষ্ঠী। পাশাপাশি কমছে জনসংখ্যাও। পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে ‘নিঃসঙ্গ’ হয়ে পড়া এই জনগোষ্ঠীকে নিয়ে সামনে আসছে মর্মান্তিক সব খবর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, নিজ বাড়িতেই একাকী মারা যাচ্ছেন অনেকে, অথচ জানেই না কেউ। মৃত্যুর কয়েক দিন পর উদ্ধার হচ্ছে মরদেহ।

জাপানের জাতীয় পুলিশ সংস্থার বরাতে এমন ভয়াবহ চিত্র তুলে ধরে খবর প্রকাশ করেছে বিবিসি। কেবল চলতি বছরের প্রথম ছয় মাসেই জাপানে ৩৭ হাজার মানুষ নিজ বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে কারও কারও মরদেহ এক বছর পরেও উদ্ধারের নজির রয়েছে।

তথ্য বলছে, নিঃসঙ্গ অবস্থায় ৩৭ হাজার ২২৭ মানুষকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের অধিকাংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি। জাপানের সরকারি টিভি নেটওয়ার্ক এনএইচ জানিয়েছে, এখনো অনেক মরদেহের খোঁজ পাওয়া যায়নি। সেগুলো খুঁজে বের করতে তাদের অনুসন্ধানের তথ্য সরকারের কাছে হস্তান্তর করবে পুলিশ সংস্থাটি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৫ বছরের মধ্যে জাপানে একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।

তারা বলছে, ২০৫০ সাল নাগাদ জাপানে ১ কোটি ৮ লাখ বয়স্ক মানুষ নিঃসঙ্গভাবে বসবাস করবেন। এই সংখ্যাটা দেশটির সব পরিবারের ২০ দশমিক ৬ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X