শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চীনা পরমাণু বাহিনীতে বড় রদবদল করলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের সেনাবাহিনীর পরমাণুবিষয়ক অভিজাত ইউনিট রকেট ফোর্সে বড় ধরনের রদবদল করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল সোমবার (৩১ জুলাই) এই ইউনিটের প্রধান ও উপপ্রধানকে সরিয়ে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত কয়েক মাস ধরে রকেট ফোর্সের প্রধান জেনারেল লি ইউচাও এবং তার ডেপুটি জেনারেল লিউ গুয়াংবিন জনসম্মুখের আড়ালে আছেন। এর মধ্যে এই ফোর্সের নতুন প্রধান হিসেবে নৌবাহিনীর সাবেক ডেপুটি প্রধান ওয়াং হাউবিন এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেংকে উপপ্রধানকে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাবিষয়ক ফেলো লাইল মরিস বলেন, ‘সবশেষ এই শুদ্ধিকরণ পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। গত কয়েক দশকের মধ্যে চীন তাদের পারমাণবিক কৌশলে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে।’

আরও পড়ুন : পুতিনের বন্ধু হওয়ায় শি’কে সতর্কতা বাইডেনের

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং নজিরবিহীন উপায়ে সেনাবাহিনীতে নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করেছেন। তবে এর মানে এই নয় যে, এটি পূর্ণ হয়ে গেছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে দুর্নীতি নিয়ে শি এখনো শঙ্কিত। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতি এখনো নিরঙ্কুশ আনুগত্য প্রতিষ্ঠিত হয়নি।’

এদিকে পদচ্যুত দুই সেনা কর্মকর্তা কোথায় আছেন, তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। তবে গত সপ্তাহে হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছিল, তাদের বিরুদ্ধে চীনের দুর্নীতি দমন সংস্থা তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X