কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে ৬ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। প্রতীকী ছবি
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। প্রতীকী ছবি

একদিনে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নতুন স্যাটেলাইটগুলো মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়ার বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

নতুন স্যাটেলাইটগুলো জিলিন-১ কুয়ানফু-০২ বি ০১-০৬ সিরিজের। উত্তর শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে সেগুলো পাঠানো হয়। এসব স্যাটেলাইট চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং উৎক্ষেপিত। লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলোকে মহাকাশে ছোড়া হয়। যা সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে। চীনের সূত্র বলছে, এটি দেশটির লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।

এর আগে চীন দুটি নতুন নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম উৎক্ষেপণ করে। সেগুলোও সফলভাবে মহাকাশে পৌঁছেছে। সেটি ছিল বেইডউ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (বিডিএস)। বিডিএস একটি স্যাটেলাইট-ভিত্তিক রেডিও নেভিগেশন সিস্টেম যা চীনের ন্যাশনাল অ্যাডমিনের মালিকানাধীন এবং পরিচালিত।

সম্প্রতি আরও কয়েকটি দেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর মধ্যে ইরান ও তুরস্কের পদক্ষেপ গত মাসে আলোচনায় এসেছে।

সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট ‘তার্কসাত-৬এ’ মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা। উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ মডেলের একটি রকেট। স্পেসএক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘তার্কসাত ৬এ’-এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই স্যাটেলাইটটির মোট উপাদানের ৮১ শতাংশ উপদান এবং সফট্ওয়্যার তুরস্কের নিজস্ব। ‘তার্কসাত ৬এ’ হলো তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির।

অপরদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রযুক্তি ও সামরিক খাতে নিজেদের একের পর এক সফলতার কথা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান। আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র তৈরিতে তেহরানের সফলতা এরই মধ্যে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের। এর মধ্যেই নতুন এক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান, যা পশ্চিমাদের আরেকটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দ্বারা নির্মিত একটি রকেটের মাধ্যমে মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তেহরান। মহাকাশের কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের এটি তেহরানের দ্বিতীয় প্রচেষ্টা বলে দাবি করা হয়েছে। দেশটির মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, স্যাটেলাইটটি নির্দিষ্ট দূরত্ব পরিভ্রমণ করে কক্ষপথে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X