কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

চাচার কবর থেকে হাড়গোড় তুলে চাঁদা দাবি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চাঁদাবাজি নিয়ে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার সবকিছুকে হয়তো ছাড়িয়ে গেছে কবর থেকে কঙ্কাল চুরির এ ঘটনা। আপন চাচার কবর থেকে হাড়গোড় চুরি করে দাবি করা হয়েছে চাঁদা। তাও আবার কয়েক হাজার বা লাখ না; ২ কোটি ৩৮ লাখ টাকা দাবি করা হয়েছে!

অভিযুক্ত ব্যক্তি হাড় চুরি করে চাচার পরিবারকে হুমকি দেন। বলেন, যদি এগুলো তারা ফেরত চান তাহলে চাঁদার সব টাকাই পরিশোধ করতে হবে। এমনকি এই ঘটনা যদি পুলিশকে বলা হয় তাহলে কখনো এসব হাড়গোড় ফেরত পাবেন না তারা।

জানা যায়, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে। চাঁদা দাবি করা ওই ব্যাক্তির নাম লু থান ন্যাম। তিনি ভিয়েতনামের থান হুয়া প্রদেশের বাসিন্দা।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, যে ব্যক্তির কবর থেকে হাড় চুরি করা হয়েছে তিনি চার বছর আগে মারা যান। চাঁদা দাবি করা তার ভাতিজা কবরটি ২০ সেন্টিমিটার পর্যন্ত খুঁড়েন। এরপর সেখান থেকে কিছু হাড়গোড় নেন এবং সেগুলো পাশের একটি ময়লার ভাগাড়ে লুকিয়ে ফেলেন। এর পরেরদিন ৩৭ বছর বয়সী এই যুবক তার চাচাত ভাই লু থান হোইয়ের স্ত্রীর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে খুদে বার্তা পাঠান এবং চাঁদার দাবি করেন।

চাঁদা দাবি করে তিনি বলেন, এগুলো ফেরত চাইলে ৫ বিলিয়ন ভিয়েতনামি ডং দিতে হবে। যা ২ লাখ ডলার বা ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি। খুদে বার্তা পেয়ে মৃত ব্যক্তির পরিবার কবরস্থানে গিয়ে দেখেন তার কবরে সত্যিই একটি গর্ত রয়েছে। এরপর তারা দ্রুত পুলিশকে ঘটনাটি জানায়।

জানা যায়, চাঁদা দাবি করা ব্যক্তি জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর এই ঋণ শোধ করার জন্য তিনি এমন পথ বেছে নেন। পরে পুলিশ হাড়গুলো উদ্ধার করে সেগুলো তার পরিবারকে ফিরিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X