কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের জন্য শিথিল হলো আইন

তুর্কমেনিস্তানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ছবি : সংগৃহীত
তুর্কমেনিস্তানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য দেশে গেলেও তার জন্য শিথিল হয় আইন। শুক্রবার (১১ অক্টোবর) তেমনই এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। নিষিদ্ধ গাড়ি নিয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে একটি আন্তর্জাতিক ফোরামে যোগ দেন তিনি।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কালো রঙের অরাস গাড়ি নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। ২০১৮ সালে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে সাদা ছাড়া অন্য সব রঙের গাড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, আগের প্রেসিডেন্টরা সাদা রঙকে ‘সৌভাগ্যের’ প্রতীক মনে করতেন।

জানা গেছে, একমাত্র পুতিনই কালো রঙের গাড়িতে করে ওই সম্মেলনে হাজির হন। অবশ্য এ জন্য বিশেষ অনুমতিও নিতে হয়েছে তাকে। বলা হচ্ছে, সাদা রঙের অরাসে নিরাপত্তা ঘাটতি আছে।

আন্তর্জাতিক এই সম্মেলনে আর্মেনিয়া, ইরান, পাকিস্তান, মঙ্গোলিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, ইরাক ও তুরস্কের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এ ছাড়া ওআইসি ও ইউনেস্কোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে হাজির হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১০

পবিত্র আশুরা আজ

১১

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১২

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৪

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৫

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

২০
X