কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে সহায়তা করে বিপদে পড়েছেন জিনপিং

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের দুই শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক এবং প্রযুক্তিগত উত্তেজনাকে আরও তীব্র করবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সঙ্গে মিলে দূরপাল্লার আক্রমণকারী ড্রোন ডিজাইন, নির্মাণ এবং জাহাজীকরণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে ওই দুই চীনা কোম্পানির ওপর।

বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার এ নিয়ে জানায়, চীনের ওই দুই কোম্পানি রাশিয়ার গারপিয়া সিরিজের দূরপাল্লার ইউএভি আক্রমণকারী ড্রোনটি যৌথভাবে ডিজাইন করেছে। ওই ড্রোনটি চীনে উৎপাদিত হওয়ার পর সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আরোপ করা প্রথম চীনা কোম্পানিটি হলো জিয়ামেন লিম্বাচ এয়ারক্রাফ্ট ইঞ্জিন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই কোম্পানিটি ইউএভি ড্রোনে স্থাপন করা ইঞ্জিনটি তৈরি করেছে।

নিষেধাজ্ঞা পাওয়া আরেকটি কোম্পানি হলো, রেডলেপাস ভেক্টর ইন্ডাস্ট্রি শেনজেন। রাশিয়ায় ড্রোন সরবরাহের সুবিধার্থে রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা টিএসকে ভেক্টরের সঙ্গে কাজ করার অভিযোগে এই কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, যদিও যুক্তরাষ্ট্রের আগে রাশিয়ার সামরিক-শিল্প ঘাঁটিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সরবরাহের জন্য চীনা সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে; তবে রাশিয়ান সংস্থাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে ড্রোন ডিজাইন ও উৎপাদন করায় চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X