কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

তদন্তের শুনানিতে হাজির হয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন রদ্রিগো দুর্তাতে। ছবি : সংগৃহীত
তদন্তের শুনানিতে হাজির হয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন রদ্রিগো দুর্তাতে। ছবি : সংগৃহীত

মাদকবিরোধী অভিযানের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতে। তিনি জানিয়েছেন, মেয়র থাকাকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য একটি ‘ডেথ স্কোয়াড’ (প্রাণঘাতী দল) গঠন করেছিলেন।

সোমবার (২৮ অক্টোবর) তদন্তের শুনানিতে হাজির হয়ে দুর্তাতে এ কথা বলেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্তাতে বলেন, তার গঠিত প্রাণঘাতী দলটি গ্যাংস্টারদের নিয়ে তৈরি হয়েছিল। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে মাদকবিরোধী অভিযানের নামে কথিত যুদ্ধ নিয়ে আনুষ্ঠানিক তদন্তের মুখোমুখি রয়েছেন।

দুর্তাতে ফিলিপাইনের দাভাও নগরীর মেয়র থাকা অবস্থায় সহিংস ও বিচারবহির্ভূত পন্থায় অপরাধ দমনের পদক্ষেপ গ্রহণ করেন। পরে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট হলে একইভাবে দেশজুড়ে অপরাধ দমনের উদ্যোগ নেবেন। ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এদিকে ফিলিপাইন সরকার বলছে, দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে হাজার হাজার সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত চলছে।

সিনেটের শুনানিতে দুর্তাতে বলেন, পুলিশ কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে, সন্দেহভাজনদের পাল্টা আক্রমণে উৎসাহিত করতে, যাতে পুলিশ হত্যাকাণ্ডের ন্যায্যতা দাবি করতে পারে।

শুনানিতে তিনি বলেন, ‘আমার নীতিগুলো নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি ক্ষমা চাই না এবং কোনো অজুহাত দিই না। আপনি বিশ্বাস করুন বা না করুন...আমি আমার দেশের জন্য এটা করেছি। আমি মাদককে ঘৃণা করি, এটা নিয়ে কোনো ভুল করি না।’

‘ডেথ স্কোয়াড’ ছিল গ্যাংস্টারদের নিয়ে, পুলিশদের নিয়ে নয় উল্লেখ করে তিনি দাবি করেন, ‘যদি চান, আমি এখনো স্বীকারোক্তি দিতে পারি। আমার সাতজনের একটি ডেথ স্কোয়াড ছিল, কিন্তু তারা পুলিশ নয়, গ্যাংস্টার ছিল।’

নিজের পক্ষে সাফাইও দিয়ে দুতার্তে আরও বলেন, প্রেসিডেন্টের পদ ছাড়ার পর অনেক অপরাধী আবার তাদের অবৈধ মাদক কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, ‘যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, আমি সবাইকে নিশ্চিহ্ন করে দেব।’

উল্লেখ্য, ২০২২ সালে দুর্তাতের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয় এবং তারপর থেকে তার মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী, এই অভিযানে ৬,২৫২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, তবে মানবাধিকার সংগঠনগুলো নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X