কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

নগদ অর্থ, বাড়তি ছুটির পরও বিয়েতে অনীহা তরুণদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে নগদ অর্থ, অতিরিক্ত ছুটি ও নানা প্রণোদনার ব্যবস্থা আছে। তবে এমন উদার উদ্যোগ সত্ত্বেও বিয়ের সংখ্যা ক্রমেই কমছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এ বছরের প্রথম ৯ মাসে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঘটনাটি ঘটছে চীনে।

চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য অনুসারে, উল্লিখিত সময়ের মধ্যে দেশব্যাপী ৪৭ লাখ ৪৭ হাজার দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, এটি আগের বছরের তুলনায় ৯ লাখ ৪৩ হাজার কম।

শুক্রবার (১ নভেম্বর) সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করেছে চীন সরকার।

আর্থিক অনিশ্চয়তা, জীবনযাত্রার খরচ বৃদ্ধি এবং ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতার প্রতি অধিক মনোযোগ তরুণদের বিয়েতে অনাগ্রহী করে তুলছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তরুণদের বিয়ে না করার প্রবণতা দেশটির নীতিনির্ধারকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমহ্রাসমান জনসংখ্যা বাড়াতে বিভিন্ন নীতি প্রণয়ন করছে সরকার।

এদিকে চীনে এখন বিয়ে এবং সন্তান নেওয়া আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। চীনা সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং রীতিমতো ট্রেন্ডিং থ্রেডে পরিণত হয়েছে।

এ ছাড়া অধিকাংশ তরুণ এখন বিয়ে ও সন্তানের পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি বেশ আলোচিত, যেখানে বিয়ে নিয়ে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাম্প্রতিক দেশটিতে এক আইনি সংশোধনীর মাধ্যমে বিয়ের প্রক্রিয়া সহজ এবং বিচ্ছেদ কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য, কম বয়সী দম্পতিদের মধ্যে বিবাহিত জীবনকে উৎসাহিত করা।

দেশটির নীতিনির্ধারকরা ক্রমহ্রাসমান জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরও নানা পদক্ষেপ নিচ্ছেন। তবে, তরুণদের মনোভাব পরিবর্তনে এসব প্রণোদনা কতটা সফল হবে, তা এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X